Press ESC to close

খাগড়াছড়িতে ‘পার্বত্য নদী রক্ষা সম্মিলন’ অনুষ্ঠিত: নদী দখল ও দূষণ রোধে কঠোর হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্বত্য অঞ্চলের নদ-নদী রক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘পার্বত্য নদী রক্ষা সম্মিলন’। শনিবার (০৬ ডিসেম্বর) খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে বক্তারা পাহাড়ের নদী বাঁচাতে দখল, দূষণ ও অপরিকল্পিত খনন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পরিবেশবান্ধব বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের নদী গবেষক, পরিবেশবিদ, নীতিনির্ধারক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা সম্মেলনে বক্তারা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “পার্বত্য অঞ্চলের নদীগুলো কেবল পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, বরং স্থানীয় জীববৈচিত্র্য, কৃষি, জীবিকা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত।” বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে এবং পাহাড়ের মানুষকে বাঁচাতে এখনই নদী দখল ও দূষণ রোধ করতে হবে।

অতিথিবৃন্দ খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

FB_IMG_1765020632927
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মোহাম্মদ লুৎফর রহমান, মহাপরিচালক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)।

  • প্রফেসর ড. মো. মঞ্জুরুল কিবরিয়া, উপাচার্য, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি।

  • এস এম আবু হোরায়রা, মহাপরিচালক, নদী গবেষণা ইনস্টিটিউট।

  • মো. মনিরুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, নদী গবেষণা ইনস্টিটিউট।

আয়োজক ও সহযোগী সংগঠন এই সম্মিলনটির মূল আয়োজক ছিল বাংলাদেশ নদী পরিব্রাজক দল, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) ও নদী গবেষণা ইনস্টিটিউট।

সহযোগিতায় ছিল হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, গার্ডেনিং বাংলাদেশ, হালদা নদী রক্ষা কমিটি, মিশন গ্রিন বাংলাদেশ, গ্রীন ভয়েস, ব্রাইটার্স ও ওয়াব ফাউন্ডেশন। সম্মিলনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই ও প্রকৃতিবার্তা।
 

Hill Tribune Desk

Our Correspondent reports for Hill Tribune from the Chittagong Hill Tracts, covering regional news, social issues, and community developments. With a focus on balanced reporting and local perspectives, our correspondent brings authentic stories from the hills to a wider audience.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

@hilltribune on Instagram